চট্টগ্রাম অফিস
তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে সামাজিক ও ক্রীড়া সংগঠন মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল হিসেবে নামাকরণ করা হয়েছে টুর্নামেন্টের। টুর্নামেন্ট শুরু হবে শুক্রবার বিকাল ৩টায়।
চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন কমিটির সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইয়াসিন আরাফাত।
