আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বুধবার সকালে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম রফিকুল মিয়া (৭)। উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. সৈকত জানান, সাতলা-উজিরপুর সড়কে আবু বকর খন্দকারের ছেলে দুলাল খন্দকারের ইজিবাইকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে আনে। তবে তখন সে মৃত ছিল।
