ঘাতক লঘুলাল দাসকে আদালতে প্রেরণ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১০

নাসিরনগরে মাথা কেটে হত্যা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে মন্দিরে ঘুমন্ত অবস্থায় শরীর থেকে মাথা কেটে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির লঘু দাসকে বুধবার সকালে  আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার নাসিরনগরে মন্দিরে ঘুমন্ত অবস্থায় লিটন ঘোষের শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির হন ঘাতক লঘু দাস। পরে তাকে মাথাসহ আটক করা হয়। সে উপজেলা সদরের পশ্চিম পাড়ার মৃত পরমানন্দ দাসের ছেলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লিটন ঘোষ কুলিয়ারচরের গাইলকাটার মতিলাল ঘোষের ছেলে। এ ব্যাপারে নিহত লিটন ঘোষের বড় ভাই স্বপন চন্দ্র ঘোষ বাদী হয়ে লঘু দাসকে একজন পেশাদারী খুনি উল্লেখ করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি লঘুদাসকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে দুইজনেই ভবঘুরে ও মাদকসেবী ছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।