চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে দেশীয় অস্ত্র এলজিসহ মো. ইফতাব উদ্দিন তামীম (২৩) নামের যুবককে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দোহাজারী উল্লাপাড়া মিয়া বাপের বাড়িতে অভিযান চালিয়ে এলজিসহ ইফতাব উদ্দিন তামীমকে আটক করে। আটককৃত যুবক খাগরিয়া এলাকার শাহ আলমের ছেলে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করেন।
