গোদাগাড়ীতে হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৪

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীতে বুধবার এক কেজি হেরোইনসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। ওইদিন দুপুরে র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মানিকচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি হেরোইনসহ তুহিন আলীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মানিকচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।