‘দি পাবলিক’

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:০১

দীপ্ত টিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দি পাবলিক’। নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে।

নাটকটি রচনা করেছেন ফজলুল হক আকাশ ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুজ্জামান সেলিম, বাঁধন, রওনক হাসান, আলভী, জোভান, উর্মিলা কর, শ্যামল মওলা, নাদিয়া মীম, রুমানা স্বর্ণা, একে আজাদ প্রমুখ।