কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের মাদক ব্যবসায়ীসহ দুজনকে বুধবার ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো ইয়াবা ও গাঁজার ডিলার উবায়দুল্লাহ ও রতন মিয়া। পুলিশ জানায়, গাঁজা ও ইয়াবা ভারত থেকে বাংলাদেশে পাচারে ট্রানজিট পয়েন্ট হিসেবে কুটিতে উবায়দুল্লাহর নিয়ন্ত্রণে মজুত করা হয়। পরে কুটি ও জাজিয়ারা থেকে স্থল ও জলপথে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজা সরবরাহ করা হয়। উবায়দুল্লার বিরুদ্ধে ডাকাতি, মাদক পাচারসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। কসবা থানার ওসি আবদুল মালেক তাদের গ্রেফতার করেন।
