মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে বুধবার দুপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের মালামাল আনলোড করার সময় সারের বস্তার নিচে পড়ে ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম জনি (৩০)। সে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার চাপাতি গ্রামের খায়রুলের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি ইয়ামিন উদ-দোলা বলেন, সার ভরতি ট্রাকটি পাটুরিয়া থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির মালামাল আনলোড করার সময় সারের বস্তার নিচে পড়ে ওই ট্রাক শ্রমিকের মৃত্যু হয়।
