আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৫

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে আইসক্রিমের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মজিবুর রহমান ওরফে নাডু (৬৫)।

মামলার নথি ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মজিবুর রহমান ওরফে নাডু ওই শিশুকে কচুয়াকাঠীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে একটি রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে কৌশলে পালিয়ে এসে মাকে জানালে মা বিষয়টি থানা পুলিশে অবহিত করেন।

কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত মজিবুর রহমানকে আসামি করে মামলা করেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।