খানসামায় ইটভাটার আগুন ক্ষতিপূরণ পেল কৃষকরা

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৬

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের খানসামায় ইটভাটার আগুনে ক্ষতিগ্রস্ত ১১৯ জন কৃষক, একজন মুরগির খামারি ও একজন লিচু বাগান মালিকের মাঝে ১১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটা মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফজাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেন,অফিসার ইনচার্জ আ. মতিন প্রধান, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দসহ সুধীসমাজ।