একদফা দাবিতে বিএনপির গণমিছিল চলছে

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৮:৪১

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানী ঢাকায় গণমিছিল করছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় দয়াগঞ্জ ও গুলশান-১ থেকে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। 

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এ দুই স্থানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে দয়াগঞ্জে তিন রাস্তার মোড়ে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়।

ছবি: আব্দুল গনি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে শেষ হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।এ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে মহাখালী বাস টার্মিনালে।

ইত্তেফাক/এএএম