সাতক্ষীরায় ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক সংলাপ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৭

সাতক্ষীরা প্রতিনিধি

‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য : সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উক্ত নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

এ সময় আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, টিআইবির অ্যারিয়া ম্যানেজার আহাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা দরকার। একই সঙ্গে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তাদের মধ্যে সক্ষমতা সৃষ্টি করা প্রয়োজন। তা না হলে সাতক্ষীরা অঞ্চলের জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়তেই থাকবে।