অ্যাপল মিউজিকে নতুন স্টেশন চালু হয়েছে। তারা এটিকে নাম দিয়েছে ডিসকভারি স্টেশন। ডিসকভারি স্টেশনে বাছাই করা কিছু গান শোনার সুযোগ থাকবে। তবে এই বাছাই করা গান আপনি ইতোপূর্বে আপনার লাইব্রেরিতে যোগ করেননি। অর্থাৎ যেসব গান আপনি শোনেননি তার সাজেশান দিয়ে এই লাইব্রেরি বানানো হবে।
অ্যাপল যদিও অফিশিয়ালি ডিসকভারি স্টেশনের বিষয়টি জানায়নি কিন্তু অ্যাপল মিউজিক মোবাইল, ডেস্কটপ ও ওয়েব অ্যাপে নতুন ফিচারটি দেখা যাচ্ছে। ডিসকাভারি স্টেশন আপনার নামে তৈরি করা স্টেশনের সঙ্গেই থাকবে।
টেকনোলজি সংবাদের ওয়েবসাইট ভার্জ পরীক্ষামূলকভাবে এই নতুন ফিচারটি পরীক্ষা করেছে। তারা জানিয়েছে, ফিচারটি ভালোভাবেই কাজ করে। সেখানে কিছু ভালো গান রেকমেন্ড করা হয়। নতুন এই ফিচারটি স্পটিফাইয়ের ডিসকভার উইকলি প্লেলিস্টের সঙ্গে প্রতিযোগিতার একটি মডেল হতে পারে বলে মন্তব্য করেছে তারা।

সাইবার হামলার শঙ্কায় ইসির সার্ভার বন্ধ
জুমের নতুন ভিডিও টুল