ডা. তানজিয়া নাহার তিনা
ফ্রিকেলস এক ধরনের ছোট বাদামি বা লাল তিল যা বেশিরভাগ ক্ষেত্রে মুখমণ্ডলে নাকের দুপাশে হয়ে থাকে। সূর্য রশ্মির সংস্পর্শে ত্বকের মেলানোসাইট নামক কোষ থেকে অতিরিক্ত মেলানিন তৈরি হয়। আর এই অতিরিক্ত মেলানিন একীভূত হয়ে তৈরি করে এই ফ্রিকেলস। অধিকাংশ ক্ষেত্রে এটি তেমন ক্ষতিকর নয়। সূর্যের আল্ট্রাভায়োলেট রে এর সংস্পর্শে ত্বক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি তারই লক্ষণ। সাধারণত পুরুষদের তুলনায় মহিলারা এতে বেশি আক্রান্ত হন। সূর্যের আল্ট্রাভায়োলেট রে এর সংস্পর্শে ফ্রিকেলস হয়ে থাকে বলে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অত্যাবশ্যক। পাশাপাশি এক বা দুই সেশনের লেজার চিকিত্সার মাধ্যমে ফ্রিকেলস দূর করা সম্ভব।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
