পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন, নিহত ১৬

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০৩

পাকিস্তানে যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার (২০ আগস্ট) ভোরে দেশটির জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।

ইত্তেফাক/এএইচপি