মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপকের (ডেপুটি ম্যানেজার) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে বিসিক শিল্প নগরির কার্যালয়ের পাশে একটি আমগাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৪২ বছর বয়সী মৃত শামসুজ্জামান মিঠুর (৪২) বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি জুলাইতে মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছিলেন।
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, বিসিক কর্মকতার্র লাশ একটি রশিবাধা অবস্থায় বিসিক ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছে ঝুলছে এমন খবরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
মেহেরপুর বিসিক শিল্প নগরির সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার সঙ্গে শেষ দেখা হয়েছে। রোববার অফিসে এসে শুনছি তিনি মারা গেছেন।
