৭১ ইউপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৩৩

আসন্ন এক পৌরসভা ও ৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বুধবার গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়। সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নৌকার পক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে একযোগে কাজ করার নির্দেশ দেন। 

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. রফিকুল ইসলাম। আসন্ন ৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার দুজন মহিলাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মোত্তালেবুল হক, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহিতে সন্তোষ কুমার রায়, কাহারোল উপজেলার মুকুন্দপুরে একেএম ফারুক, সদর উপজেলার উথরাইলে আশরাফুল ইসলাম, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে অনন্ত কুমার বর্মণ, কুড়িগ্রামের বাজারহাট উপজেলার চাকিরপাশারে মো. আব্দুস ছালাম, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়ায় মো. ফজলে রাব্বী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাহিমাগঞ্জে মো. রেজওয়ানুর রহমান, রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউপিতে মো. আশরাফ খান, জিউপাড়ায় মোসা. হোসনেয়ারা, তানোর উপজেলার কলমায় মো. মাইনুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে মো. তাজুল ইসলাম, গাবতলী উপজেলার রামেশ্বরপুরে মো. সেকেন্দার আলী, সদর উপজেলার শাখারিয়ায় মো. এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে মো. আব্দুর রহিম বিশ্বাস, নাটোর লালপুর উপজেলার আড়বাবে মো. ইমদাদুল হক, নওগাঁর বদলগাছী উপজেলার কোলায় মো. লিখন, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় কাজী আলমগীর হোসেন, কয়রা ইউপিতে মেহেদী হাসান, যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে মো. মুনজুর রশিদ (স্বপন), কেশবপুর উপজেলার মজিদপুরে মো. গোলাম সরোয়ার, মাগুরা সদর উপজেলার মঘীতে হাচনা হেনা, বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারীতে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা), মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরে মো. আলিম হাওলাদার, ফকিরহাট উপজেলার বেতাগায় মো. ইউনুস আলী শেখ, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ায় অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলায় শেখ মাহাবুবুর রহমান, আশাশুনি উপজেলার কুল্যায় আবু সাঈদ ঢালী, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়ায় শরাফত, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে মো. আনোয়ারুজ্জামান বিশ্বাস, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিত্লায় মো. রবিউল ইসলাম।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠী ইউপিতে মো. রুহুল আমিন অসীম, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুরে কাজী রফিকুল ইসলাম, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদে মো. খলিলুর রহমান খান, আমতলী উপজেলার আমতলী ইউপিতে মো. জাহিদুল ইসলাম, বরগুনা সদর উপজেলার গৌরীচন্নায় মো. আব্দুল কুদ্দুস খান, পটুয়াখালীর বাউফল উপজেলার বগায় মো. মাহামুদ হাসান, ঝালকাঠির নলছিটি উপজেলার বাচনমহলে মো. সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দায় অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান, কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়ায় মো. লাট মিয়া, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর ইউপিতে একেএম কামরুজ্জামান মনি, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদে মো. আজিজুল হক, নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগরে মির্জা শেফায়েত উল্লাহ, ডৌকারচরে মোহাম্মদ সোহেল পারভেজ, কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার দামিহায় মো. কাজল ইসলাম, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে হাফিজুল ইসলাম, দৌলতদিয়ায় মো. নুরুল ইসলাম মন্ডল, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউপিতে মো. এজিদুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়ায় মো. আল আমিন, শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িকাজিরচরে মো. দুলাল মিয়া, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁওয়ে আবুল কাশেম মো. আনোয়ার সাদত, জৈন্তাপুর উপজেলার নিজপাটে মোহাম্মদ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলার সাতবাকে মো. আব্দুল মান্নান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুরে মো. হযরত আলী, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে মো. সায়েম পাঠান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুরে জয় কুমার দাস, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট ইউপিতে রইছউল্লা মিয়া, মাধবপুর উপজেলার আন্দিউড়ায় শামসু মিয়া, মৌলভীবাজারের বড়লেখা ইউপিতে মো. সিরাজ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে শেখ ওমর ফারুক, কসবা উপজেলার কুটিতে ছাইদুর রহমান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরীতে মো. হাসান মাকসুদ, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরে মো. নাছির উদ্দিন খান, কমলনগর উপজেলার চরলরেঞ্চে মো. আহছান উল্লাহ,  লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরে মিজানুর রহমান চৌধুরী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউপিতে সাইফুল আলম, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপে আবুল কালাম এমইউপি, টেকনাফ উপজেলার হূীলায় রাশেদ মাহমুদ আলী, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে গিয়াসউদ্দিন চৌধুরী, বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম ইউপিতে মোহাম্মদ নাছির উদ্দীন ও রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে আব্দুল আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।