হাতে মোবাইল ফোন সেট, কানে হেডফোন নিয়ে প্রায়শই এভাবে রেল লাইন ধরে হেঁটে যায় বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে তরুন-তরুনীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। কানে হেডফোন থাকায় পিছন থেকে ট্রেন এলেও বোঝার বা শোনার উপায় থাকে না। এ রকম অসতর্ক চলাচলের ফল হিসেবে কেউ বা প্রাণ হারায়, কেউ বা চির পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয়। গাজীপুরের জয়দেবপুর থেকে তোলা ছবি — সামসুল হায়দার বাদশা