পুত্র বটে শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রচার হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। আর সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বৃদ্ধা মাকে নিজের অট্টালিকায় তুলে নেয় ছেলে।
পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ব্যবসায়ী কিরণ শিকদার, তার মা মরিয়ম বেগমকে গত রমজান মাসে স্ত্রীর কথায় নিজের তিনতলা ভবনে না রেখে পাশের একটি ভাঙা ঘরে ভাড়াবাসায় রাখে। সেখানে ওই বৃদ্ধা মা মানবেতর জীবনযাপন করেন। এ নিয়ে সোমবার ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নজরে আসে নরসিংদী পুলিশ সুপারের। তাত্ক্ষণিক পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ কিরণ শিকদারকে গ্রেফতারের নির্দেশ দেন। এরপর ছেলে মাকে নিজের কাছে রাখবে বলে অঙ্গীকার করে ছাড়া পায়। মঙ্গলবার দুপুরে কিরণ শিকাদারের ভবনে গিয়ে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলায় মাকে নিয়ে অবস্থান করছেন কিরণ ও তার পরিবার। মরিয়ম বেগম বলেন, জীবনের বাকি দিনগুলো ছেলে, নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়ে থাকতে চাই।
কিরণ শিকদার জানান, মাকে কাছে পেয়ে আমারও খুব আনন্দ লাগছে। যতদিন বেঁচে থাকি নিজের কাছে রেখে মায়ের সেবাযত্ন করে যাবো।
