শোক সংবাদ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৫১

নূর মোহাম্মদ খান

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক মো. রইছ উদ্দিনের মামা, পৌর শহরের পূর্ব দাপুনিয়া খানবাড়ির মৃত উসমান খানের পুত্র নূর মোহাম্মদ খান (৬১) বুধবার ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন কন্যা, তিন ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আমর্ড ব্যাটালিয়ন অবসরপ্রাপ্ত পুলিশ। বাদ আসর নুরাপীর মাজারসংলগ্ন রাইস মিল মাঠে জানাজার নামাজের পর পারিবারিক করবস্থানে দাফন অনুষ্ঠিত হয়।

এস এম ইলিয়াছ চৌধুরী

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরীবাড়ির বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার এস এম ইলিয়াছ চৌধুরী (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আলম বলেন, ‘আমার রণাঙ্গনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এস এম ইলিয়াছ চৌধুরী ছিলেন একজন সত্ সাহসী ও মুক্তিযুদ্ধের প্রত্যেক্ষভাবে সংগঠিত অনেক ঘটনার সাক্ষী।’