ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার। তিনি বলেন, তারই অংশ হিসেবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার জন্য সরকার উপবৃত্তি চালু করেছে। বিভিন্ন শিক্ষা উপকরণ, বৃত্তি, লোন ও জ্ঞান অর্জনে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সুযোগ দিচ্ছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে জেলার সিংগাইর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান, কৃষকদেরমাঝে স্প্রে মিশিন বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিককুর রহমান খান হান্নান এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, ছাত্রীদের হাতে একটি সাইকেল তুলে দেওয়া মানে সরকারের পক্ষ থেকে একটি ম্যাসেজ। একটি ছাত্রী যখন প্রত্যন্ত অঞ্চল থেকে সাইকেল চালিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তখন তার মধ্যে মনবল তৈরি হবে। তার লড়াই সংগ্রামে এগিয়ে যাওয়ার যে শক্তি, সেটি সোচ্চার হবে। নিজেকে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলি সেটি অর্জন হবে। প্রতিকূল পরিবেশ মাড়িয়ে সে তার লক্ষ্যে পৌঁছাবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি মো. আব্দুল কাইয়ুম খানের সঞ্চলনায় উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, শারমিন আক্তার, সিংগাইর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী এ সময় বক্তব্য রাখেন।
