সিরাজদিখানে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:১৫

সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে সাপের কামড়ে শিলা বনিক (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের রবিন্দ্র বনিকের স্ত্রী। অপরদিকে শোয়েব আহমেদ সাদ্দিন নামে দেড় বছরের এক  শিশু সাপের কামড়ে বুধবার সকালে রাজানগর ইউনিয়নের তেগুরিয়া গ্রামে মারা গেছে।

শিশুর বাবা সুমন বলেন, আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসি। আমার ছেলে খেলার সময় মাটির গর্তে হাত দিলে সাপে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে  ঢাকা নেওয়ার জন্য বলে। তাকে  ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

রবিন্দ্র বনিকের চাচাত ভাই বিশ্বনাথ বনিক বলেন, মঙ্গলবার রাতে ঘরে বাতি জালানোর সময় শিলা বনিককে একটি বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার সময়  তিনি মারা যান।