এশিয়া কাপের ভারতের ১৭ জনের জায়গা হয় নাই অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন, যুজভেন্দ্র চাহালের মতো স্পিনারের। মূল স্কোয়াডে জায়গা হয় পাননি তরুণ উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনও। ভারতের এমন স্কোয়াড দেখে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। তবে সব বিতর্ক পিছনে ফেলে নির্বাচকদের সিদ্ধান্ত সমর্থন করলেন দলে জায়গা না পাওয়া অশ্বিন।
এশিয়া কাপের ভারতের দলে নেই কোন অফ স্পিনার। দলে না থাকা লেগ স্পিনার চাহালের জায়গায় বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে নিয়েছেন নির্বাচকরা। লম্বা সময় ভারতের জাতীয় দলের সাথে না থাকা দুই ব্যাটার লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে রাখা হয়েছে। দলে রাখা হয়েছে । অন্য দিকে বিবেচনা করা হয়নি আরেক তরুণ উইকেট কিপার ব্যাটার স্যামসনকে। এশিয়া কাপে বিতর্কিত ঘোষণা নিয়ে সমালোচনায় মুখর সৌরভ গাঙ্গুলির মতো সাবেক অধিনায়করাও।
এসব সমালোচনা দেখে মুখ খুলেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে নির্বাচকদের সমর্থন জানান তিনি। সেইসঙ্গে সমর্থকদের উদ্দেশেও ভারতীয় স্পিনার বলেন, 'নির্বাচকরা জানেন তারা কী করছেন। ভারতের মতো এত বড় দেশে স্কোয়াড নির্বাচন করতে গেলে কিছু মূল খেলোয়াড় বাদ পড়ে যাবে। আপনার প্রিয় খেলোয়াড় নেই বলে বাকিদের ছোট করবেন না।'
সমালোচনা হচ্ছে তরুণ বাঁহাতি ব্যাটার তিলক বর্মাকে এশিয়া কাপের দলে নেওয়া নিয়ে। অশ্বিন তিলকের পক্ষ নিয়ে আরও বলেন, 'তিলক আয়ারল্যান্ড সিরিজে ভালো করেনি কিন্তু প্রথম বল থেকেই দেখিয়েছে তার অবিশ্বাস্য প্রতিভা। এই তরুণ পরিষ্কার মাথা নিয়ে ব্যাট করতে আসে। সে স্কোয়াডে সতেজতা নিয়ে এসেছে।'
