‘মুন্সীগঞ্জে পরিবেশ সুরক্ষা ও রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ জরুরি’

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:১৬

মুন্সীগঞ্জের পরিবেশ সুরক্ষা এবং রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ জরুরি। এছাড়া প্রাচীন এই জনপদটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার পদ্মার চরের বিস্তীর্ণ জনপদে পরিকল্পিত রাস্তাঘাট, স্কুল ও চিকিত্সাকেন্দ্রসহ বিদ্যুতায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। গজারিয়া উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ লঞ্চ সার্ভিসের উন্নতি এবং দ্রুতগতির নৌযান চালু করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে।

মুন্সীগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের বুধবার দুপুরে তার সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করেন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মো. নজিমুন সোয়েব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিছ, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, জেলা কৃষক লীগের সভাপতি মো. মহাসিন মাখন, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এপিপি শামসুন্নাহার শিল্পী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী প্রমুখ।