বুড়িগঙ্গার স্টিমার ঘাট থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:১৭

ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী বিআইডব্লিউটিএর ঘাট এলাকা থেকে বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।