রাইড শেয়ারিংয়ের সময় প্রিয়জনকে নিজের অবস্থান জানাবেন যেভাবে

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮:১০

গতিময় জীবনযাত্রায় অনেকেই প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ ঠিকমতো পান না। কিন্তু আমাদের ভাবনায় তারা সবসময়ই থাকেন। তাই তারা কোথায় যাচ্ছেন, নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারলেন কি না, পথে কোনো সমস্যা হলো কি না— এসব নিয়ে আমাদের চিন্তার শেষ থাকে না। তবে প্রযুক্তি এখন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনদের এই দুশ্চিন্তা লাঘবের উপায়ও এখন আমাদের হাতের মুঠোয়।

উবারের মতো রাইড শেয়ারিং সার্ভিসগুলোর ‘শেয়ার মাই ট্রিপ’ ফিচার ব্যবহার করে এই কাজটি খুব সহজেই করা সম্ভব। এর মাধ্যমে আপনার পরিবারের সদস্য ও বন্ধুরা আপনার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিন্ত হতে পারবেন। নোটিফিকেশনের মাধ্যমে তাদের আপনার ট্রিপের বিস্তারিত জানানো হবে। এ ছাড়া ম্যাপের মাধ্যমে তারা আপনি কোন সময়ে কোথায় অবস্থান করছেন, সেটি সরাসরি দেখতে পাবেন। এর জন্য অ্যাপটি তাদের ফোনে ইনস্টলড থাকারও কোনো প্রয়োজন নেই।

শেয়ার ইউর ট্রিপ বাটনটি শুধু ট্রিপ চলাকালীনই ব্যবহার করা যাবে। ম্যাপের ব্লু সেফটি শিল্ড আইকনটি ট্যাপ করুন, সেখান থেকে শেয়ার ইউর ট্রিপ অপশনটি বেছে নিন।

ট্রিপ শেয়ার জন্য কয়েকটি অপশন আছে। আপনি আপনার বিশ্বস্ত কারো সাথে (ট্রাস্টেড কন্ট্রাক্ট) শেয়ার করতে পারেন। এর জন্য ‘শেয়ার মাই রাইড’ সিলেক্ট করে সেখান থেকে আপনার বিশ্বস্ত ব্যক্তির নাম সিলেক্ট করুন। তারপর ট্রিপ শেয়ার করে দিন।

আপনার ফোনের যে কোনো কন্ট্রাক্টের সাথে শেয়ার করার জন্য ‘শেয়ার ইউর ট্রিপ’ থেকে ‘শেয়ার মাই ট্রিপ’ অপশন সিলেক্ট করুন। অ্যাড ক্লিক করে আপনার ফোনের একটি কন্ট্রাক্ট সিলেক্ট করুন। এরপর ট্রিপ শেয়ার করুন।

এ ছাড়াও ট্রিপ লিংক কপি করে আপনি এসএমএস বা যে কোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করে লিংকটি পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনের কাছে। শেয়ার মাই রাইড সিলেক্ট করে কপি লিংক-এ ক্লিক করুন, আর শেয়ার করুন।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন