প্রিগোজিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২৩:৪০

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়ে অবশেষে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন প্রিগোজিনকে একজন প্রতিভাবান ব্যবসায়ী হিসেবে প্রশংসা করে নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা প্রয়োজন। বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। তদন্তে কিছুটা সময় লাগবে।

আজ টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে পুতিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উড়োজাহাজে প্রিগোজিনের থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে বড় ভূমিকা রেখেছেন ওয়াগনার যোদ্ধারা।  

প্রিগোজিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রিগোজিনকে দীর্ঘ সময় ধরে চিনি। সেই নব্বইয়ের দশকের শুরু থেকে।’ গত জুনে ভাগনারের বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মানুষটির ভাগ্য খারাপ ছিল। জীবনে তিনি মারাত্মক কিছু ভুল করেছিলেন। তবে প্রয়োজনীয় কিছু লক্ষ্য অর্জনের চেষ্টাও করেছিলেন। তিনি নিজের জন্য ও আমার নির্দেশে সেগুলো করেছিলেন।’

পুতিন আরও বলেন, আমি প্রিগোজিনকে দীর্ঘদিন, সেই ১৯৯০-এর দশকের শুরু থেকেই  চিনি। জুনে ওয়াগনার-এর ব্যর্থ বিদ্রোহের কথা উল্লেখ করে পুতিন বলেন, তিনি একজন জটিল ভাগ্যের মানুষ ছিলেন। জীবনে তিনি গুরুতর ভুল করেছিলেন, তবে প্রয়োজনীয় ফলাফল অর্জনের চেষ্টা করেছেন।

গতকাল উড়োজাহাজ বিধ্বস্তের খবর যখন সামনে আসে, পুতিন তখন রাশিয়ার কুরস্ক শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের ৮০তম বর্ষপূর্তিতে ভাষণ দিচ্ছিলেন তিনি। তবে উড়োজাহাজ বিধ্বস্তের বিষয়ে সেখানে একটি কথাও বলেননি। এমনকি গতকাল দক্ষিণ আফ্রিকায় চলমান ব্রিকস সম্মেলনেও প্রসঙ্গটি তোলেননি তিনি।

ইত্তেফাক/এএইচপি