শ্রীলংকায় ৪২ বছর পর ফের মৃত্যুদন্ড চালু হচ্ছে। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চার মাদক কারবারীর মৃত্যুদন্ডের ফাইলে স্বাক্ষর করেছেন। তাদের মৃত্যুদন্ড যে কোনো সময় কার্যকর করা হবে। সরকারি বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানান প্রেসিডেন্ট সিরিসেনা। তবে কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই আশংকায় মৃত্যুদন্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করেননি প্রেসিডেন্ট। তার অফিস জানিয়েছে, এর মাধ্যমে মাদক কারবারীদের কড়া বার্তা দিতে চান প্রেসিডেন্ট সিরিসেনা। তিনি জানিয়েছেন, দেশে দুই লাখ মাদকসেবী আছে। কারাগারে আটককৃতদের ৬০ ভাগই মাদকের অপরাধে অভিযুক্ত। -আল জাজিরা
