সচিব হলেন তিন কর্মকর্তা

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:০১

জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব হওয়া কর্মকর্তাদের মধ্যে বিয়ামের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বর্তমান সচিব জি এম সালেহউদ্দিন ৩০ জুন সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।