নরসিংদী জেলা ভূমি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২১:৪১

বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের (নরসিংদী) জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. সিরাজুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ এনামুর রহমান ভূইয়া অপুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সভায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এনামূল হক পলাশ সেবার মানসিকতা নিয়ে দক্ষ ভূমি প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের ঘোষণাপত্র প্রকাশ করেন।

লুৎফুল কবির রোকনের সভাপতিত্বে ও মো. ফরহাদ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামূল হক পলাশ। এছাড়া সাধারণ সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মো. কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদসহ অনেকে।

 

ইত্তেফাক/এবি