আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তিন ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে নাসিম জানিয়েছেন 'এমন জয়ের পর প্রয়াত মাকে খুব মনে পড়ছে।'
বৃহস্পতিবার (২৪ আগস্ট) শ্রীলঙ্কার হাম্বানটোটা স্টেডিয়ামে দারুণ ম্যাচ চলতেছিল। জয় পেতে আফগানদের প্রয়োজন ছিল ১ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ৬ বলে ১১ রান। এই সময় ম্যাচে পাকিস্তানই চাপে ছিল। সেই চাপ থেকে দলকে দারুণ জয় এনে দেন নাসিম শাহ। ১ বল বাকী থাকতে চার মেরে দলকে জয় এনে দেন এই পেসার।
এমন দুর্দান্ত জয়ের পর একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই মাকে নিয়ে স্মৃতিচারণ করেন ২০ বছর বয়সী এই পেসার। নাসিম বলেন, ‘আমি কেবল একটি কথাই বলবো, আজকের এই মুহূর্তটা যদি মা দেখতে পেতেন। এখন বলার মতো আর কিছু নেই।’
২০১৯ সালের ২১ নভেম্বর টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এই পেসার এর। অভিষেক ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন। এর সপ্তাহখানেক আগে মাকে হারান পাকিস্তানের এই তরুণ পেসার।
