ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়ন ও আপদে বিপদে সদরপুর-ভাঙ্গা-চরভদ্রসনের জনগণের পাশে থাকবো।
শনিবার (২৬ আগস্ট) রাতে চরবিষ্ণপুর ইউনিয়নের রুস্তম খার হাট খেকে মনা কাজীর ডাঙ্গী পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ২০১৪ সালে আমাকে যখন জনগণ এমপি নির্বাচিত করেন। তিন থানায় কইটি সড়ক, সেতু, কালভার্ট ও স্কুল-কলেজের উন্নয়ন হয়েছে। বর্তমানে পদ্মার চর ছাড়া একটি রাস্তাও কাঁচা নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আমার গায়ে, তার এক বোন আমার দাদী ও এক বোন আমার নানী। কাজী জাফরউল্লাহর পরিচয়টা ৩ থানার জনগণ জানতে চায়। শেখ হাসিনা আগামীতে প্রধানমন্ত্রী হলে ফরিদপুর-৪ আসনকে ডিজিটালে উন্নত করা হবে।
চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলামসহ আরও অনেকে।
