মানিপ্ল্যান্টের যত্নে

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২:১৬

মানিপ্ল্যান্টে এমনিতেও যত্ন কম প্রয়োজন হয়। কিন্তু কম যত্ন প্রয়োজন হয় বলে যত্ন একেবারেই নেবেন না তা কিন্তু নয়। বাড়িতে যদি মানিপ্ল্যান্ট ভালোভাবে রাখতে চান তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:

  • মানিপ্ল্যান্ট লাগানোর ক্ষেত্রে মাটিযুক্ত বা বেশি মাটওয়ালা টব নির্বাচন করুন। কারণ মানিপ্ল্যান্ট অনেক দ্রুত বাড়ে। 

  • অনেক সময় মানিপ্ল্যান্ট ভালোভাবে বৃদ্ধি হয় না। যদিও মানিপ্ল্যান্ট দ্রুত বাড়ে। এক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ইপসম লবণ দিলেই ঠিক হয়ে যাবে। 
  • অতিরিক্ত সার বা পানি দিলে অনেক সময় মানিপ্ল্যান্টের পাতা হলদে হয়ে যায়। তখন দেখতে ভালো লাগে না। যদি এমন কিছু হয় তাহলে হলুদ পাতাগুলো কেটে ফেলুন। এভাবে নতুন ও সুস্থ পাতাই পুষ্টি পাবে। 

  • ভুলেও কোনোদিন মানিপ্ল্যান্ট সরাসরি রোদের নিচে রাখবেন না। তাহলে পাতার স্বাভাবিক রঙ নষ্ট হবে। 
  • মানিপ্ল্যান্টে প্রতিদিন পানি দিবেন। টবের মাটি আর্দ্র রাখতে হবে। 
  • ৪ মাসে একবার মাটি কুড়ান মানিপ্ল্যান্টে। ভার্মি কম্পোস্ট ও সার ব্যবহার করুন। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন