আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে রয়েছে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো তারকারা।
আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে দলে। ১২ আগস্ট দল ঘোষণার তারিখ থেকে থাকলেও দুই সপ্তাহ পরে দল ঘোষণা করেছে আফগানিস্তান। দেরিতে দল ঘোষণার মূল কারণ ছিল পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে আফগানরা।
আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজলহক ফারুকি, আবদুর রহমান, এস সাফি।
