লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদে শোক দিবসের অনুষ্ঠান ২৫ আগস্ট লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষের দিকে আর্থসামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে ছোট আলোচনার আয়োজন হয়।
সেখানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, প্রখ্যাত ছড়াকার জাকির হোসেন কামাল, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো সালাহউদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি শাহজাহান কামাল, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, শিক্ষক নেতা মোশাররফ হোসেন চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহবুবুল বাসার, কবি মিঞা মাহবুব, কবি মুস্তাফিজুর রহমান ও কবি আসাদুল ইসলাম শ্রাবণসহ অনেকে।
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন বলেন, ‘পূর্বা’ নামের পত্রিকাটি হাতে পেয়ে মুগ্ধ হয়েছি। এর লেখার মান, বিষয় বৈচিত্র, অঙ্গসজ্জা এবং ছাপা খুবই মানসম্মত। এমন একটি পত্রিকা নিয়মিত পাঠ করলে পাঠকরা সমৃদ্ধ হবে।
সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন বলেন, পূর্বা’র বিষয়বৈচিত্রই আমাকে বেশি মুগ্ধ করেছে। দেশসেরা লেখকরা এখানে লিখেছেন। সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা এখানে লিখেছেন।
জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো সালাহউদ্দিন শরীফ পূর্বা’র প্রশংসা করে বলেন, অনেকদিন পরে এমন সুন্দর একটা পত্রিকা হাতে পেলাম। লেখক, লেখার মান, ছাপা, অংকরণ; সব কিছুই ভালো হয়েছে। আশা করি পত্রিকাটি পাঠকহৃদয় জয় করে নিবে।
