আমি সেই স্বার্থপর ব্যক্তিটা হতে চাইনি: তামিম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১০:১৬

গত ৩ আগস্ট স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এ প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুলেছেন তামিম ইকবাল। কারণ ব্যাখ্যা করেছেন দেশের ক্রীড়াভিত্তিক একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে।

তামিম বলেছেন, আমি যদি কারও ওপর সন্তুষ্ট না থাকি বা কেউ যদি আমার ওপর সন্তুষ্ট না থাকে তাহলে এত বড় ইভেন্টে (বিশ্বকাপে) আপনি যদি শুধু পজিশনটাকে (অধিনায়কত্ব) ধরে রাখেন- ভালোভাবে যোগাযোগ করতে পারছেন না বা একটা অস্বস্তি থেকে যাচ্ছে, তো এটাতো দলের মধ্যে একটা প্রভাব ফেলবেই। আমি সেই স্বার্থপর ব্যক্তিটা হতে চাইনি। আমার জন্য ৫ শতাংশও যদি দলের ওপর প্রভাব পড়ে তাহলে সেটা আমি চাই না।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়ে খেলার বিষয়টি সুনজরে দেখেননি চন্ডিকা হাথুরুসিংহে। ওই সময় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

টিম ম্যানেজমেন্টের এহেন আচরণে ক্ষুব্ধ তামিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে বৈঠক করেন। সেই বৈঠকেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল।

ইত্তেফাক/এইচএ/এসকে