পিকনিকের নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু 

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭:০৩

সিরাজগঞ্জের কামারখন্দে পিকনিকের নৌকা থেকে পড়ে সুফিয়া খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত ওই নারী উপজেলার ভদ্রঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে ভদ্রঘাট থেকে ফুলজোড় নদী দিয়ে নৌকাযোগে ২৫-৩০ জন শাহজাহাদপুরে পিকনিকে যাচ্ছিলো। কিছু দূর যাওয়ার পর নৌকার পেছনে বসে থাকা ওই নারী হঠাৎ নদীতে পড়ে যায়। এ সময় নৌকার পাখার সঙ্গে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গণস্বাস্থ্য ও টেক্সটাইল কারখানার ২৫-৩০ জন শ্রমিক পিকনিকের উদ্দেশ্যে ফুলজোড় নদী দিয়ে নৌকাযোগে যাচ্ছিল। এ সময় নৌকা থেকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এবি