৫ লাখ টাকা জরিমানা

মিরপুর শাহ আলী মার্কেটে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯:১৩

রাজধানীর মিরপুর-১ এ শাহ আলী মার্কেট এলাকায় অবৈধ ভবন উচ্ছেদ অভিযান করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় শাহ আলী বিপনি বিতান মার্কেট এবং শপিং কমপ্লেক্স ও মিরপুর-১ এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় দুইটি মার্কেটের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজউক মোবাইল কোর্ট সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/১ এর অথরাইজড অফিসার হাসানুজ্জামান, পরিদর্শ মো. সামিউল ইসলামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিন সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৩/১) এর মোবাইল কোর্ট পরিচালনা সময় মিরপুর-১ এ শাহ আলী মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা দুইটি মার্কেট অংশ ভেঙে ফেলা হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা দেওয়া পরেও তাদের সতর্ক করেছি ভবনের মালিকরা নিজ দায়িত্বে না ভাঙেন পরবর্তীতে আরো বেশি জরিমানা করা হবে।

অভিযানের সময় স্থানীয়রা জানান, অভিযানের কারণে তারা জানতে পারলেন এখন থেকে এই এলাকায় রাজউকের অনুমোদন নিয়ে বিল্ডিং তৈরি করতে হবে।

ইত্তেফাক/এনএ