রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় বসিলা ফিউচার টাউন প্রজেক্টে রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বিহীন কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বুধবার (৩০ আগষ্ট) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।
শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) বসিলা এলাকায় বসিলা ফিউচার টাউনে রাজউক নকশা ব্যতিরেকে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কয়েকটি নকশা বিহীন ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। এছাড়াও কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলাসহ একটা ভবনের এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করা হয়।
স্থানীয়রা জানান, রাজউকের নকশা ছাড়া ভবন নির্মাণ না করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাস,মোসাঃ রুপা খাতুনসহ রাজউকের অন্য কর্মকর্তারা।
