উদ্দীপনের (ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রোগ্রামড অ্যাকশন) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সংস্থার প্রধান কার্যালয়ের কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার এতে সভাপতিত্ব করেন। ‘উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন’ শিরোনামে উদ্দীপনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু।
২০২২-২৩ অর্থবছরের অগ্রগতি প্রতিবেদন এবং ২০২৩-২৪ অর্থবছরের (লক্ষ্যমাত্রা) বাজেট উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু। ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার বিগত পরিচালনা পর্ষদের দক্ষতা ও বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. গোলাম আহাদ, মো. নজরুল ইসলাম খান, মো. সাব্বির আহমেদ চৌধুরী, ড. রোকেয়া খাতুন, মো. শওকত হোসেন, মো. মাহবুবুর রহমান, মীনা সরকার, নাহিদ সুলতানা, নাজির আলম, ড. এমএ মতিন, ডা. আবুল জামিল ফয়সাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
