রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর কৃষিবিদ এএম এম সালেহ কনফারেন্স রুমে ঢাকায় রংপুর বিভাগ সমিতি, ঢাকা'র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কার্যনির্বাহী কমিটি(২০২৩-২৬) এর ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সচিব মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এবং ট্যুরিস্ট পুলিশ, ঢাকার উপ মহাপুলিশ পরিদর্শক মোঃ আবু কালাম সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে সমিতির নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান, সমিতির সহ সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, সমিতির সহ সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রধান, সমিতির সহ-সভাপতি ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক, সমিতির সহ সভাপতি ও ডেসকোর প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও লিডিং বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান সোহেল রানা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ও অর্থ বিভাগের যুগ্মসচিব মোঃ আমিরুল ইসলাম, সমিতির সদস্য ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব জনাব মোঃ আব্দুল মোক্তাদের উপস্থিত ছিলেন।
