৪৮ টি হারানো মোবাইল, অনলাইন প্রতারণার টাকা উদ্ধার করলো এপিবিএন ১

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৫:৪৪

এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা, ঢাকার সাইবার টিম আগষ্ট মাসে অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন থানায় জিডি মূলে হারানো বিভিন্ন ব্রান্ডের ৪৮ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। এছাড়া হ্যাকিং করা সামজিক যোগাযোগ মাধ্যমের আইডি উদ্ধারসহ অনলাইন আর্থিক প্র্রতারণার ২৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে।

 এপিবিএন-১ এর অধিনায়ক এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী জানান, মোবাইল ফোন হারানো, অনলাইন আর্থিক প্রতারণা এবং সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিং এর অভিযোগ পাওয়ায় এপিবিএন হেডকোয়ার্টার্স সিআইএ শাখার সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৮ টি হারানো মোবাইল, অনলাইন প্রতারণার অর্থ ২৭ হাজার টাকা প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্র্রতারনার অর্থ এবং হ্যাকিংকৃত আইডি ফেরত পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিয়াজী আরো জানান, এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং জনসাধারণকে মোবাইল কেনার সময় রশিদ এবং বক্স দেখে কেনার পাশাপাশি নিজেরা সচেতন হবার অনুরোধ করা হচ্ছে।

ইত্তেফাক/এসসি