কুষ্টিয়ায় ট্রেন থেকে দেড় কেজি কোকেন জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৬:০০

কুষ্টিয়ার মিরপুরে এবার ট্রেনে অভিযান চালিয়েমালিকবিহীন দেড় কেজি কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক নির্দশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।  এ সময় মালিকবিহীন ভারতীয় এক কেজি ৫০০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

এর আগে রোববার (২৭ আগস্ট) কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে থেকে এক কেজি চারশত গ্রাম হেরোইন জব্দ করে  বিজিবি সদস্যরা। রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরাধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি চারশত গ্রাম হেরোইন জব্দ করে।

 

ইত্তেফাক/আরএজে