এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে অভিষেক হয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমের।
বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নামেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও নাইম শেখ। তবে নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।
ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকসানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত।
