এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান।
১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করা দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান এই পেসার।
এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১৫ রানে ১৩ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেন শরিফুল।
নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে আসেন সাদিরা সামাবিক্রমা। মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সামাবিক্রমা। তবে দলীয় ৪৩ রানে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। ২১ বলে ৫ রান করে সাকিবের বলে বোল্ড হন মেন্ডিস।
এরপর ক্রিজে আসেন চারিথ আসালাঙ্কা। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
