ঢাকা যেন দূষিত বাতাসের শহরে পরিণত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই শহরের স্কোর হয়েছে ১৫৬। একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং (স্কোর- ১৫৭)। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকার সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (স্কোর- ১৫৬)।
দূষিত বাতাসের মানের দিক থেকে পঞ্চম স্থানাধিকার করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা (স্কোর- ১৫৩)। এছাড়া, দূষিত বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, শহরটির স্কোর ১৭১। অর্থাৎ সেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি সংস্থা। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
ইত্তেফাক/এইচএ/এসকে
