দিনাজপুরের পল্লিবিদ্যুত এলাকায় ট্রাকের চাপায় হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত হয়েছে। তারা এখন দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশীদ।
আহত ২ জন হলেন ১৭ ব্যাচের শিক্ষার্থী মকবুল আলম ও ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী।
শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক ১২টায় পল্লিবিদ্যুত অফিসের সামনে এই ঘটানাটি ঘটে। শহর থেকে অটোতে আসার সময় একটি ট্রাক অটোকে সামনে থেকে ধাক্কা দেয়।
এরজন্য বেপরোয়াভাবে বাস, ট্রাকের চলাচলকেই দায়ী করেছেন শিক্ষার্থীরা।
এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও নিউরোসার্জনের পরামর্শমতে, আহত মকবুলের সিটি স্ক্যান করানো হচ্ছে। এরপর তাকে আইসিইউতে নেওয়া হবে। অপর শিক্ষার্থী কপিল গাসীর মাথায় সেলাই দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশিদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর। তারা আহত হয়েছে। প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং ডাক্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করছে।

ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাবি শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দিলো ছাত্রলীগ নেতা