চলছে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান বৃষ্টির কারণে আবারও বন্ধ। শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে দুই দফায় খেলা বন্ধ থাকে। ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপের মুখে ধুঁকতে থাকে ভারত। ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে তারা। তবে হার্দিক পান্ডিয়া ও ইশান কিষানের ব্যাটে লড়াইয়ে ফেরে ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও শিবমন গিল। ৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টি থামলে খেলা শুর হয়। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পায় পাকিস্তান। রোহিতকে বোল্ড করেন শাহিন আফ্রিদি। দলীয় ১৫ রানে ২২ বলে ১১ রান করে ফিরে যান রোহিত।
এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৯ রানে সেই শাহিনের বলে বোল্ড হয়ে ফিরে যান কোহলি।
এরপর ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। আইয়ারকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। তবে দলীয় ৪৮ রানে ৯ বলে ১৪ রান করে আউট হন আইয়ার। তাকে সাজঘরে ফেরান হারিস রউফ। ইনিংসের ১১ ওভার ২ বলে বৃষ্টি নামলে আবারও বন্ধ হয়ে যায় খেলা।
বৃষ্টির পর খেলার শুরুর পরেই উইকেট হারায় ভারত। দলীয় ৬৬ রানে ৩২ বলে ১০ রান করা গিলকে বোল্ড করেন রউফ।
এরপর ক্রিজে এসে ইশানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হার্দিক। সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে ফিফটি করেন ইশান। ৩০ ওভার শেষে ১৪৯ রান সংগ্রহ করেছে ভারত।
