এশিয়া কাপে বাংলাদেশের দেওয়া ৩৩৫ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। তবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন আহমেদ।
৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। ৭ বলে ১ রান করা রহমতুল্লাহ গুরবাজকে আউট করেন তিনি।
গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন রহমত। ইব্রাহিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। ধীরে ধীরে রানের গতি বাড়ান এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে রহমতকে আউট করেন তাসকিন। ৫৭ বলে ৩৩ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
