সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল ১ ডিসেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন কার্যক্রম চলবে। ১৭ ডিসেম্বর সরকারি হাইস্কুলে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২০ ডিসেম্বর।
http://gsa.teletalk.com.bd/app/ শীর্ষক ওয়েবসাইটে ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দেয়া আছে।
এবার ঢাকার ৪১ হাইস্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। হাইস্কুলগুলো তিন গ্রুপে ভাগ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। ৪১টি হাইস্কুলের মধ্যে ‘ক’ ও ‘খ’ গ্রুপে ১৪টি করে এবং ‘গ’ গ্রুপে ১৩টি হাইস্কুল আছে। এরমধ্যে ৩৮টি হাইস্কুলে ১২ হাজার ৩৬৬টি আসন আছে। ১৭ হাইস্কুুলে প্রথম শ্রেণি রয়েছে।
সব মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপজেলা সদরেও কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। তবে কোনো কারণে অনলাইনে না করা গেলে কেবল উপজেলার ক্ষেত্রে ম্যানুয়ালি করা যাবে।
